মিরপুরে ‘জান্নাতের টিকেট ব্যবসার’ তর্ক থেকে বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ, আহত ২৫

মিরপুরে ‘জান্নাতের টিকেট ব্যবসার’ তর্ক থেকে বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ, আহত ২৫
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক এক পর্যায়ে তুমুল সংঘর্ষে রূপ নেয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মাঝে। সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অতিরিক্ত সদস্যের পাশাপাশি র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

আজ ২০শে জানুয়ারি, মঙ্গলবার সন্ধ্যায় পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মইনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের পর জামায়াতের নেতাকর্মীরা স্থানীয়ভাবে নির্বাচনের প্রচারণার কাজ করতে গিয়ে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছিল, এসময় তাদেরকে জান্নাতের টিকেট ব্যবসায়ী বলে মন্তব্য করেন বিএনপির নেতাকর্মীরা। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

এ ঘটনা নিয়ে বিএনপি এবং জামায়াতের নেতৃস্থানীয়রা মন্তব্য কররতে রাজি হননি।

Visited 34 times, 1 visit(s) today