বিদায় বেলায় মাঠকর্মীদের ভালোবাসায় সিক্ত গামিনী

বিদায় বেলায় মাঠকর্মীদের ভালোবাসায় সিক্ত গামিনী
শেয়ার করুন

গামিনি ডি সিলভাকে নিয়ে অনেক বিতর্ক। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মন্থর উইকেটের জন্য দায়ী করা হয় তাকে। অথচ বাস্তবতা হলো তিনি দায়িত্ব ছাড়ার পরও উইকেটের কোন বদল হয়নি। মূলত বিসিবি ও টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী তৈরি হয় উইকেট। সেখানে গামিনির দায় নেই আলাদা।

দীর্ঘ ১৬ বছর বাংলাদেশে কিউরেটর হিসেবে কাজ করে শ্রীলঙ্কান এই সাবেক ক্রিকেটার ও আম্পায়ার চুক্তি সম্পন্ন করেছেন, নতুন করে চুক্তি না হওয়ায় দেশে ফিরে যাচ্ছেন তিনি।

তাকে বিদায় দিতে শনিবার মিরপুরে মাঠকর্মীরা আবেগাক্রান্ত হয়ে পড়েন। মাঠকর্মীরা সবাই মিলে গামিনিকে দেন উপহার, দেওয়া হয় বিদায় সংবর্ধনা।

এরপর বিসিবি কার্যালয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন, ক্রিকেট পরিচালনা প্রধান নাজমুল আবেদিন ফাহিমসহ সবাই মিলে বিদায় দেন এই কিউরেটরকে।

বিসিবির গ্রাউন্ডস বিভাগ সূত্রে জানা গেছে, মাঠকর্মীরাই নিজেদের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করেন। আগেই তারা বোর্ডকে জানিয়ে রেখেছিলেন যে, গামিনীকে তাদের পক্ষ থেকে সম্মান জানাতে চান।

২০১০ সালে বিসিবির প্রধান কিউরেটর হিসেবে যোগ দেন গামিনী ডি সিলভা। তার দক্ষতা ও নিষ্ঠায় মিরপুরের উইকেট ও আউটফিল্ড পেয়েছে আন্তর্জাতিক মান, বাংলাদেশ ক্রিকেটও পেয়েছে নতুন উচ্চতা। তার তত্ত্বাবধানেই দেশের আরও কয়েকটি আন্তর্জাতিক ভেন্যুর উন্নয়ন সম্পন্ন হয়।

সম্প্রতি টনি হেমিংকে প্রধান কিউরেটর হিসেবে নিয়োগ দেওয়ায় গামিনির চুক্তি আর বাড়ায়নি বিসিবি।

Visited 14 times, 1 visit(s) today