ঢাকার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সতর্কবার্তা জারি

ঢাকার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সতর্কবার্তা জারি
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

অবৈধভাবে সীমান্ত ডিঙিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ব্যক্তিদের নিয়ে সতর্কবার্তা জারি করেছে মার্কিন প্রশাসন। বিজ্ঞপ্তির মাধ্যমে দেশটি বলছে, এমন কর্মকাণ্ড আন্তর্জাতিক অপরাধ ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

আজ ২২শে সেপ্টেম্বর, সোমবার ঢাকার মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজ থেকেও এই সতর্কবার্তা প্রচার করেছে। সেখানে এ বিষয়টি তুলে ধরা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে:

সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে বাস্তুচ্যুতি, নিপীড়ন ও প্রাণহানির মতো ঘটনা বন্ধ করা হচ্ছে। একই সঙ্গে অবৈধ অভিবাসন বন্ধের লক্ষ্যে সবার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে।

গত কয়েক মাসে অন্তত ১৮০ জন বাংলাদেশি ফেরত পাঠানো হয়েছে, যারা মূলত মেক্সিকো সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন।

Visited 9 times, 1 visit(s) today