বাম নেত্রী ভাস্কর সামান্তার প্রো ইসলামিক রূপে বিবর্তন (পর্ব-১)

বাম নেত্রী ভাস্কর সামান্তার প্রো ইসলামিক রূপে বিবর্তন (পর্ব-১)
শেয়ার করুন
❐ বিশেষ প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ছিলেন সামান্তা শারমিন। শিক্ষাজীবনের শুরু থেকেই তিনি ক্যাম্পাসের বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চারুকলায় পড়াশোনার সময় সামান্তা কট্টর বামধারার কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং প্রচলিত ইসলামিক অনুশাসন নিয়ে প্রকাশ্যে সমালোচনামূলক অবস্থান নিতেন।

বিশ্ববিদ্যালয় জীবনে ভাস্কর্য বিভাগে পড়াশোনা করতে গিয়ে তিনি ভাস্কর্য নির্মাণে ব্যাপকভাবে যুক্ত ছিলেন। বিভিন্ন শিল্পকর্ম ও মানবমূর্তি গড়া ছিল তার শিক্ষাজীবনের অন্যতম প্রধান অনুশীলন। অথচ ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভাস্কর্য নির্মাণ ও মূর্তি গড়া সম্পূর্ণ নিষিদ্ধ ও বিতর্কিত বিষয় হিসেবে বিবেচিত। ফলে সামান্তার এ কার্যক্রম ইসলামী অনুশাসনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক বলে মনে করা হয়।

সমালোচকরা বলছেন, যিনি একসময় ভাস্কর্য নির্মাণকে শিল্পচর্চার অংশ হিসেবে গ্রহণ করেছিলেন, আজ তিনি নিজেকে ইসলামী মূল্যবোধের অনুসারী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন—এটি একটি সুস্পষ্ট বৈপরীত্য।

চারুকলায় পাঁচ বছর শিক্ষার্থী থাকাকালীন সময় সামান্তা শারমিন কখনো হিজাব বা বোরখা ব্যবহার করেননি। বরং পাশ্চাত্যের ভাবধারার পোশাক-আশাক নিয়মিত পরিধান করতেন এবং নিজেকে আধুনিক জীবনধারার অনুসারী হিসেবে উপস্থাপন করতেন। কিন্তু এনসিপিতে যুক্ত হওয়ার পর থেকে তার পোশাক-পরিচ্ছদ ও চেহারায় লক্ষ্য করা যাচ্ছে নাটকীয় পরিবর্তন। এখন তিনি সব সময় ইসলামিক লেবাসে নিজেকে উপস্থাপন করছেন এবং ধর্মীয় ভাবমূর্তিকে রাজনৈতিকভাবে সামনে তুলে ধরছেন।

সমালোচকদের মতে, এটি রাজনৈতিক প্রয়োজনে তৈরি একটি ইমেজ, যা তার অতীত জীবনযাপনের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক।

দাবি করা হয়, বাম ধারার রাজনীতিতে জড়িতরা সচরাচর অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন না। ফলে বাম রাজনীতিতে যুক্ত থেকে আর্থিকভাবে তেমন লাভবান হওয়ার সুযোগ নেই। বিপরীতে, এনসিপি গঠনের পর সংগঠনের অনেক নেতাকর্মীকে দুই হাতে অর্থ উপার্জন করতে দেখা যাচ্ছে বলে অভিযোগ। বিপুল পরিমাণ অর্থ উপার্জনের সুযোগ এবং আর্থিকভাবে লাভবান হওয়ার লক্ষ্য নিয়ে সামান্তা এনসিপিতে যোগ দিয়েছেন বলে তার সাবেক সহযোদ্ধাদের দাবি। ফলে রাজনৈতিক আদর্শের চেয়ে ব্যক্তিগত স্বার্থকেই তার কাছে অগ্রাধিকার দেওয়া হয়েছে—এমন অভিযোগ উঠছে বিভিন্ন মহলে।

তবে সাম্প্রতিক সময়ে তার রাজনৈতিক অবস্থানে লক্ষ্য করা যাচ্ছে উল্লেখযোগ্য পরিবর্তন। এনসিপির নেতৃত্বে যুক্ত হওয়ার পর থেকে সামান্তা নিজেকে প্রো-ইসলামিক ভাবমূর্তিতে উপস্থাপন করার চেষ্টা করছেন। সমালোচকদের মতে, রাজনৈতিক প্রয়োজনে এবং নতুন রাজনৈতিক সমীকরণের সঙ্গে খাপ খাওয়াতেই তার এ অবস্থান পরিবর্তন।

দলীয় সূত্র বলছে, এনসিপির শীর্ষ নেতৃত্বে জায়গা পেতে গিয়ে সামান্তা শারমিন ইসলামী মূল্যবোধের প্রতি অনুগততার বার্তা তুলে ধরছেন। অথচ বিশ্ববিদ্যালয় জীবনে তার কর্মকাণ্ড ছিল ধর্মীয় অনুশাসনবিরোধী নানা বিতর্কে আলোচিত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামান্তার এই রূপান্তর কেবল ব্যক্তিগত নয়, বরং নতুন প্রজন্মের রাজনীতিতে পরিচিত এক প্রবণতার প্রতিফলন। যেখানে অনেকেই অতীতের মতাদর্শ থেকে সরে এসে নতুন পরিস্থিতি অনুযায়ী নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেন।

(চলবে)

Visited 51 times, 1 visit(s) today