বিডি ডাইজেস্ট ডেস্ক
জুলাই-আগস্টজুড়ে জঙ্গি হামলার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর বর্ষপূর্তি উদযাপন করতে গিয়ে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের নেতাসহ ৫ জনের মৃত্যু হয়েছে।
বরিশালের গৌরনদী, চট্টগ্রামের লোহাগাড়া, কিশোরগঞ্জের পাকুন্দিয়া, গাজীপুরের কাপাসিয়া এবং চাঁদপুরের শাহরাস্তিতে এসব ঘটনা ঘটে।
গতকাল দুপুরে বরিশালের গৌরনদীতে বিএনপি আয়োজিত জনসমাবেশে গরমে অসুস্থ হয়ে মো. মিরাজ ফকির (৪৫) নামে এক ব্যক্তি মারা যান। তিনি বাকাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও রাজিহার মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরে আওয়ামী লীগ সরকারের পতন উপলক্ষে আনন্দ মিছিলের আয়োজন করে জামায়াত। পরে বটতলী স্টেশন প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ করে। উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম বক্তব্য শেষ করতেই অসুস্থ হয়ে পড়েন। নেতাকর্মীরা তাকে লোহাগাড়া মা-শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিজয় র্যালিতে গিয়ে এক বিএনপির আরেক নেতা মারা গেছেন। তিনি উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য আল আমিন (৪৫)। অজ্ঞান অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় মিছিলে যোগ দিতে এসে স্ট্রোক করে যুবদল নেতা মোস্তাক আহমেদের (৪৫) মৃত্যু হয়। তিনি উপজেলার টোকনগর গ্রামের বাসিন্দা ও টোক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। বেলা সাড়ে ১১টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপির বিজয় র্যালিতে এসে অসুস্থ হয়ে মিজানুর রহমান (৩৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। তিনি রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
