ইংল্যান্ডকে গুঁড়িয়ে সিরিজে ফিরল ভারত

ইংল্যান্ডকে গুঁড়িয়ে সিরিজে ফিরল ভারত
শেয়ার করুন

এজবাস্টনের ঐতিহাসিক মাঠে ভারতের হয়ে রচিত হলো আরেকটি স্মরণীয় অধ্যায়। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত। শুবমান গিলের অবিশ্বাস্য রেকর্ড, আকাশ দীপ আর মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিং ও দলগত দৃঢ়তাই এই জয়ের পেছনের মূল চাবিকাঠি।

প্রথম ইনিংসে ভারত তুলে ফেলে ৫৮৭ রান—যেখানে অধিনায়ক শুবমান গিল করেন ২৬৯ রান, যা একজন ভারতীয় টেস্ট অধিনায়কের সর্বোচ্চ ইনিংস। দ্বিতীয় ইনিংসেও থেমে থাকেননি তিনি—মারেন ১৬১ রানের ঝড়ো ইনিংস। সব মিলিয়ে এক ম্যাচে ৪৩০ রান করে টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ অ্যাগ্রিগেট গড়েন।

এছাড়া একই টেস্টে আড়াইশ ও দেড়শো ছাড়ানো দুই ইনিংস খেলে ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে অনন্য রেকর্ড গড়েন গিল। যা এর আগে কোন ব্যাটার করতে পারেনি।

দ্বিতীয় ইনিংসে ভারত ৪২৭/৬ তুলে ইনিংস ঘোষণা করে। ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৬০৮ রান, যা পেরুতে হলে গড়তে হতো বিশ্ব রেকর্ড। সেই পথের কাছাকাছিও যেতে পারেনি ইংল্যান্ড।

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭১ রানেই অলআউট হয়ে যায়। ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ ছিলেন বিধ্বংসী। ইংল্যান্ডের একমাত্র প্রাপ্তি জেমি স্মিথের ৮৪ রানের লড়াকু ইনিংস। দ্বিতীয় ইনিংসে ৯৯ রানে ৬ উইকেট নেন আকাশ, ম্যাচে নেন ১০ উইকেট।

এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজ এখন ১-১ ব্যবধানে সমতা ফেরালো ভারত।

Visited 13 times, 1 visit(s) today