রাজধানীতে প্রকাশ্য দিবালোকে দুজনকে কুপিয়ে-পিটিয়ে হত্যা

রাজধানীতে প্রকাশ্য দিবালোকে দুজনকে কুপিয়ে-পিটিয়ে হত্যা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দারুসসালামের আহমেদ নগর এলাকায় দিনেদুপুরে প্রকাশ্যে দুজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।

৩১শে মে, শনিবার সকালে বেড়িবাঁধ আহমেদ নগর হাড্ডিপট্টি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

তবে নিহত দুইজনের নাম ও পরিচয় জানা যায়নি। কারা এই পিটুনিতে অংশ নিয়েছিলো সেটিও নিশ্চিত হতে পারেনি স্থানীয় থানা-পুলিশ।

হত্যাকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।

তিনি বলেন, ‘ঘটনা সত্য। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আমরা নিহতদের পরিচয় নিশ্চিত হতে পারিনি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

তবে স্থানীয়দের দাবি, নিহত দুইজন এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও মাদকসেবী। স্থানীয়দের মধ্যেই একটি গ্রুপ তাদের পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে।

যদিও তাৎক্ষণিকভাবে স্থানীয়দের এই দাবির সত্যতা যাছাই করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে দারুসসালাম জোনের এডিসি সালেক মোহাম্মদ জাকারিয়া জানান, ‘দুই যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি।’

Visited 31 times, 1 visit(s) today