বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি বুলবুল
শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক

আগের দিনই সব চূড়ান্ত হয়েছিলো৷ এদিন কেবল আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এক নতুন দিগন্তের সূচনা হলো। সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বিসিবির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এই পদে তার নিয়োগ দেশের ক্রিকেট মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

৯ মাস আগে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেওয়া ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হলেন বুলবুল। তার এই নিয়োগ এমন এক সময়ে এলো যখন বাংলাদেশ ক্রিকেট এক ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে, বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

বিসিবির এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন , “বুলবুলের ক্রিকেট জ্ঞান, নেতৃত্বগুণ এবং আন্তর্জাতিক ক্রিকেটে তার দীর্ঘ অভিজ্ঞতা তাকে এই পদের জন্য যোগ্যতম প্রার্থী হিসেবে তুলে ধরেছে। বোর্ড মনে করে, তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁছাতে পারবে।”

আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেটের এক কিংবদন্তী। দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান হিসেবে তার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে।

খেলোয়াড়ি জীবন শেষেও তিনি আইসিসির ক্রিকেট উন্নয়ন কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন।

নিজের নতুন ভূমিকা সম্পর্কে আমিনুল ইসলাম বুলবুল বলেন, “আমি একজন ক্রিকেট যোদ্ধা। দেশের ডাকে সাড়া দিয়ে কাজ করতে এসেছি। ক্রীড়া উপদেষ্টা আমাকে আহহান করেন। আমি কোন চিন্তা না করেই রাজী হয়ে যাই। ‘

Visited 72 times, 1 visit(s) today