হামজার অভিষেকের ম্যাচে ভারতের বিপক্ষে ড্র করল বাংলাদেশ

হামজার অভিষেকের ম্যাচে ভারতের বিপক্ষে ড্র করল বাংলাদেশ
শেয়ার করুন

প্রথমার্ধে ভারতের গোলরক্ষকের দৃষ্টিকটু তিনটা ভুলে দারুণ সুযোগ পেয়েছিলো বাংলাদেশ। কিন্তু এসব সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। সুযোগ পায় ভারতও, তবে ভারতের একাধিক সুযোগ দারুণ দক্ষতা নস্যাৎ করে দেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই তারকার অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ।

মঙ্গলবার শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে দুই দলের লড়াই শেষ হয়েছে 0-0 গোলে। আগামী নভেম্বরে ফিরতি ম্যাচে বাংলাদেশে এসে খেলবে ভারত।

হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে তার প্রথম ম্যাচটা খুব ভালো খেলেছেন। তিনি মাঠের মাঝখানে দারুণভাবে খেলেছেন, সতীর্থদের বল বাড়িয়ে দিয়েছেন এবং ভারতের তারকা সুনীল ছেত্রীকেও আটকে রেখেছেন।

ম্যাচের শুরুতেই বাংলাদেশের গোলের সুযোগ ছিল। ভারতের গোলকিপার বল ক্লিয়ার করতে গিয়ে জনিকে দিয়ে দেন, কিন্তু জনি ফাঁকা পোস্টে বল মারতে পারেননি।

এরপরও বাংলাদেশ আরও কয়েকটা সুযোগ পায়। মোরসালিনের ক্রসে ইমনের হেড লক্ষ্যভ্রষ্ট হয়, হামজার কর্নারে হৃদয়ের শট গোললাইন থেকে ফেরানো হয় এবং ইমনের আরেকটি হেড বাইরে চলে যায়।

এরপর বাংলাদেশের অধিনায়ক তপু বর্মণ চোট পেয়ে মাঠ ছাড়েন। তার বদলে রহমত মিয়া মাঠে নামেন। ভারত ধীরে ধীরে খেলা গুছিয়ে নেয় এবং কয়েকটা আক্রমণ করে। গোলকিপার মিতুল মারমা কয়েকটা ভালো সেভ করেন, প্রথমার্ধ গোলশূন্য থাকে।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের খেলার ধার কমে যায় এবং ভারত আক্রমণ বাড়ায়। ভারতও কয়েকটা সহজ সুযোগ পায়, তারাও তা কাজে লাগাতে পারেনি।

Visited 23 times, 1 visit(s) today