বৈছা আন্দোলনের নিহত জসিম উদ্দিনের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ

বৈছা আন্দোলনের নিহত জসিম উদ্দিনের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ
শেয়ার করুন
নিজস্ব সংবাদদাতা

গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনে নিহত পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিন হাওলাদারের মেয়েকে (১৭) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

১৮ই মার্চ, মঙ্গলবার সন্ধ্যার পর রাস্তা থেকে তুলে নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ভুক্তবোগীর।

এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত নিজেকেও বৈছা আন্দোলনের কর্মী দাবি করেছেন এ সময়।

জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার পর জেলার দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে জসিম উদ্দিনের মেয়ে তার বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

পথে নলদোয়ানী থেকে অভিযুক্ত পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি এবং সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সি তার পিছু নেয়। রাস্তায় হঠাৎ মুখ চেপে ধরে তাকে পার্শ্ববর্তী জলিল মুন্সির ভিটার বাগানে নিয়ে যায় এবং সেখানে সাকিব ও সোহাগ তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

এ সময় ধর্ষকরা ভুক্তভোগীর নগ্ন ছবি তোলে। পুলিশে অভিযোগ করলে এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়।

এ ঘটনায় আজ ১৯শে মার্চ, বুধবার ভুক্তভোগী নিজে দুমকি থানায় অভিযোগ করেন।

সরেজমিন পরিদর্শন শেষে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায় পুলিশ।

এ বিষয়ে দুমকি থানার ওসি জাকির হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। অপর অভিযুক্তকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Visited 70 times, 1 visit(s) today