মতামত || এই সরকার সবচেয়ে বেশি হিংস্র আচরণ করেছে শিক্ষকদের প‍্রতি

মতামত || এই সরকার সবচেয়ে বেশি হিংস্র আচরণ করেছে শিক্ষকদের প‍্রতি
শেয়ার করুন
।।মতামত।।
-সাইফুর রহমান 
ছবিটা যদি জুলাইয়ের হতো, তবে মৌসুমী ভন্ড দেশপ্রেমিকদের আহাজারিতে সোশ্যাল মিডিয়াতে শুধু নয়, আশেপাশের গোরস্থান থেকেও মূর্দা লাশও জিন্দা হয়ে উঠতো। একটা স্থিতিশীল দেশকে চরম সংকটে ফেলে খুব দ্রুত ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে, সেই বিভ্রান্তি কেটেছে? নাকি এখনো বিশ্ব সেলিব্রেটির মোহে পড়ে আছে, তারা?
দুই দফা তথ্য চেয়েও সরকারের কাছ থেকে পূর্ণ সহযোগিতা না পাওয়া জাতিসংঘের তদন্ত রিপোর্ট কি আর কোন ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে? কখনোই না।
একটা ব্যাপার লক্ষ্য করলাম। গত ছয় মাসে যতগুলো আন্দোলন হয়েছে, এই সরকার সবচেয়ে বেশি হিংস্র আচরণ করেছে শিক্ষকদের প্রতি। এর আগে মাদ্রাসা শিক্ষকবৃন্দ ও আজ প্রাথমিকের শিক্ষকদের উপর। এই সরকার যে চায় এই দেশটা অন্ধকার যুগে ফিরে যাক, তা যদি এখনো অনেকে না বুঝে তবে তারা এই দেশের আপন কেউ না। নিজের দেশের সাথে বেইমানি করা প্রত্যেকে সুযোগ পেলে কিংবা নিজ স্বার্থে নিজের মা, বোনকেও বিক্রি করে দিতে পারে।
এই ছবিটা টাইম লাইনে রেখে দিলাম, যাদের চরম অদূরদর্শীতা ও বেইমানির ফলাফল ভোগ করছে আমাদের দেশটা তাদের ভবিষ্যতের জন্য। দেশ ভালো না থাকলে তারা এককভাবেও ভালো থাকবে না। যে আগুন ছড়িয়ে পড়েছে, যে দানব ঘুরে বেড়াচ্ছে – সে আগুনের আঁচ তাদের গায়েও লাগবে, সে দানবের হিংস্র থাবা তাদেরকেও আঘাত করবে। দু’দিন আগে কিংবা পরে।
আরাফ কাশেমী and others
Visited 46 times, 1 visit(s) today