নিজস্ব প্রতিবেদক
বুধবার রাত থেকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভাঙা শুরু করে উগ্রবাদীরা। এরপর থেকেই সেখান থেকে যে যা পারছেন সঙ্গে করে নিয়ে যাচ্ছেন তারা।
সরেজমিনে দেখা গেছে, কেউ লোহা-রড, কেউ টিন, কেউ আবার মুজিব ও তার পরিবার নিয়ে লেখা বই নিয়ে যাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, রড-লোহার মতো নির্মাণসামগ্রী রাত থেকেই মানুষ নিয়ে যাচ্ছে। যারা নিচ্ছেন তাদের অধিকাংশ টোকাই শ্রেণির। সকাল থেকে মানুষ আরও বেশি নিচ্ছে। অনেকে ভবনের ভেতরে পড়ে থাকা বইসহ বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে।
সরেজমিনে আরও দেখা গেছে, কিছু পুড়িয়ে ফেলা বই রয়েছে বাড়িটির অবশিষ্ট অংশের বিভিন্ন ফ্লোরে।
