খুলনায় আলোচিত শেখ বাড়িতে বুলডোজার দিয়ে ভাঙচুর

খুলনায় আলোচিত শেখ বাড়িতে বুলডোজার দিয়ে ভাঙচুর
শেয়ার করুন

খুলনার ময়লাপোতা এলাকার শেখ বাড়িতে বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর শুরু করেছে। হাজার হাজার জনতা বাড়িটি ঘিরে ফেলে বুলডোজার দিয়ে বাড়ির গেট ভাঙার চেষ্টা করে।

এ বাড়িটি বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহউদ্দীন জুয়েলের। রাত সাড়ে ৯টার দিকে জনতা প্রথমে একটি বুলডোজার দিয়ে গেট ভাঙার চেষ্টা করলে, পরে আরও একটি বড় বুলডোজার এনে ভাঙচুর চালানো হয়।

এ ঘটনার পর, বাড়ির আশেপাশে কোন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না। এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আহসান হাবিব , “ভাঙচুরের ঘটনাটি ফেসবুকে দেখেছি। আর কিছু বলতে পারছি না।”

এছাড়া, কিছু জনতা রড ও হাতুড়ি দিয়ে বাড়ির প্রাচীর ভাঙার চেষ্টা করে এবং রাত ৯টার দিকে বাড়ির ছাদে কিছু সময় আগুনও দেখা যায়।

এই ঘটনা খুলনা শহরে তোলপাড় সৃষ্টি করেছে এবং স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে বলে আশা করা হচ্ছে।

Visited 31 times, 1 visit(s) today