গণ অবসরের হুমকি দিলেন নারী ফুটবলাররা

গণ অবসরের হুমকি দিলেন নারী ফুটবলাররা
শেয়ার করুন

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়েরা কোচ পিটার বাটলারের বিরুদ্ধে মানসিক হয়রানিসহ বিভিন্ন অভিযোগ তুলেছেন। তারা এই কোচের অধীনে আর খেলবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। এমনকি বাফুফে যদি এই ব্রিটিশ কোচকে বহাল রাখার সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে একযোগে অবসর নেওয়ার হুমকিও দিয়েছেন সাবিনা খাতুনরা।

আজ বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে সাবিনা খাতুন, মনিকা চাকমাসহ ১৮ জন ফুটবলার তাদের এই অবস্থানের কথা লিখিত বক্তব্যে জানান।

কোচ বাটলারের বিরুদ্ধে মেয়েদের এই বিদ্রোহ অবশ্য নতুন কিছু নয়। গত বছর সাফ চ্যাম্পিয়নশিপের সময়ও একই ধরনের অভিযোগ উঠেছিল। তবে এবারের বিদ্রোহ যেন চূড়ান্ত রূপ নিয়েছে। গত মঙ্গলবার টিম মিটিংয়ে খেলোয়াড়রা অংশ নেননি।

আজ সকালে বাটলারের জিম সেশনে ২৯ জন খেলোয়াড়ের মধ্যে মাত্র ১২ জন অংশ নেন। এরপর ১৭ জন খেলোয়াড় সংবাদ সম্মেলনে এসে তাদের অভিযোগ ও দাবির কথা জানান।

তারা বলেন, কোচ বাটলারের অধীনে কোনো ট্রেনিং ক্যাম্পে তারা অংশ নেবেন না। বাফুফে যদি তাদের দাবি না মানে এবং বাটলারকে বহাল রাখে, তাহলে তারা একযোগে অবসর নিতে বাধ্য হবেন।

খেলোয়াড়দের এই বিদ্রোহে দেশের নারী ফুটবল অঙ্গনে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, বাফুফে এই পরিস্থিতিতে কী পদক্ষেপ নেয়। এদিকে গত অক্টোবর থেকে বেতনও পাচ্ছে না নারী ফুটবলরা। নতুন বছর এলেও তাদের সঙ্গে করা হয়নি কোন চুক্তি।

Visited 80 times, 1 visit(s) today