বিপিএলের পারশ্রমিক ইস্যু: বিসিবির কড়া সমালোচনায় আন্তর্জাতিক খেলোয়াড়দের সংগঠন

বিপিএলের পারশ্রমিক ইস্যু: বিসিবির কড়া সমালোচনায় আন্তর্জাতিক খেলোয়াড়দের সংগঠন
শেয়ার করুন

বিপিএলে একাধিক দলের খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধে গাফিলতির জন্য বিসিবির বিরুদ্ধে কড়া সমালোচনা করল ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ)।

ডব্লিউসিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা টম মফাট বিপিএলে খেলোয়াড়দের সময়মতো বেতন না দেওয়ার জন্য বিসিবিকে বারবার একই ‘অপরাধের’ জন্য দায়ী বলে সমালোচনা করেছেন। রবিবার দুরবার রাজশাহীর বিদেশি খেলোয়াড়রা বেতন না পাওয়ায় বিপিএল ম্যাচ বর্জন করার পর এই প্রতিক্রিয়া এসেছে।

এমনকি রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ ম্যাচের পর মজা করে বলেছিলেন যে তিনি আশা করেন ম্যাচের কয়েক ঘণ্টা আগে বাংলাদেশি খেলোয়াড়দের জারি করা চেকগুলো পিচের মতো ‘বাউন্স’ করবে না। বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান বলেছেন বোর্ড রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে।

সোমবার রাজশাহীর দুই বিদেশি খেলোয়াড় রায়ান বার্ল এবং আফতাব আলম সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দলের শেষ লিগ ম্যাচে অংশ নেন। তবে ফ্র্যাঞ্চাইজি মালিক শফিক রহমান তাদের সম্পূর্ণ পরিশোধ করেছেন কিনা তা পরিষ্কার নয়।

‘বাংলাদেশ প্রিমিয়ার লীগে আরও বেতন পরিশোধের সমস্যা শুনে হতাশ হয়েছি, যা বহু বছর ধরে একই অপরাধের পুনরাবৃত্তি হয়ে আসছে,’ ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে অফাট এই কথা বলেন।

‘এই সমস্যাগুলি অগ্রহণযোগ্য, তারা এসবউন্নতি করছে না এবং এরকম ঘটনা খেলোয়াড়দের প্রভাবিত করে। যে কোনও লীগে যা আনুষ্ঠানিকভাবে অনুমোদিত, খেলোয়াড়দের আত্মবিশ্বাস থাকা উচিত যে তাদের চুক্তিতে কিছু মৌলিক সুরক্ষা এবং ন্যূনতম মান রয়েছে এবং সেগুলি কার্যকরভাবে প্রয়োগ করা হবে।’

চলতি বছর জোড়াতালি দিয়ে আয়োজিত হচ্ছে বিপিএল। পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ উঠে দুর্বার রাজশাহী ও চিটাগাং কিংসের বিরুদ্ধে। পারিশ্রমিক না পেয়ে রাজশাহীর খেলোয়াড়রা একবার অনুশীলন বর্জন করেন। পরে বিদেশিরা ম্যাচ খেলা থেকেও বিরত থাকেন।
এই দল হোটেল বিল পরিশোধ নিয়েও ভুগছে বলে জানা যায়।

Visited 39 times, 1 visit(s) today