হবিগঞ্জে পুড়ল জুলাই স্তম্ভ

হবিগঞ্জে পুড়ল জুলাই স্তম্ভ
শেয়ার করুন

❐ নিজস্ব সংবাদদাতা


হবিগঞ্জ শহরে মধ্যরাতে জুলাই স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

৭ই নভেম্বর, শনিবার দিবাগত রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে অবস্থিত স্তম্ভটিতে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা। এতে স্তম্ভের নিচের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে এলাকার কয়েকজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, শনিবার গভীর রাতে জুলাই স্তম্ভে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। আগুনে স্তম্ভের নিচের অংশ পুড়ে যায়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা অগ্নিকাণ্ডের কারণ ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিষয়টি খতিয়ে দেখছেন।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Visited 4 times, 4 visit(s) today