ঐতিহ্যবাহী আবাহনীর মাঠ দখল করছে বিএনপি সরকার

ঐতিহ্যবাহী আবাহনীর মাঠ দখল করছে বিএনপি সরকার
শেয়ার করুন

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে এবার নিজেদের হোম গ্রাউন্ড হারাতে যাচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় ক্রীড়া সংগঠন আবাহনী লিমিটেড। দীর্ঘ ৫৪ বছরের স্মৃতিবিজড়িত ধানমন্ডির ঐতিহ্যবাহী আবাহনী মাঠের ৯৯ বছরের ইজারা বাতিল করে সেটির নিয়ন্ত্রণ নিচ্ছে বিএনপি সরকার। আবাসন ও গৃহায়ন মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে মাঠটির সার্বিক ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তরিত হচ্ছে।

১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল আবাহনী ক্রীড়া চক্র প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই এই ধানমন্ডি মাঠটিকে নিজেদের অনুশীলনী ও অফিশিয়াল কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করে আসছিল ক্লাবটি। পরবর্তীতে ১৯৯৮ সালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ১০.৯৬ একর মাঠের মধ্যে ৯.৭৬ একর জমি আবাহনীকে ৯৯ বছরের জন্য ইজারা দেয় এবং ২০১০ সালে আরও ০.৮৯ একর জমি যুক্ত করা হয়।

তবে দেশের রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গেই ক্লাবের ওপর নেমে আসে চরম আঘাত। গত ২০২৪ সালের ৫ অগাস্ট ক্লাব প্রাঙ্গণে ভয়াবহ মব সন্ত্রাসে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সেই তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় ক্লাবের ঐতিহাসিক ট্রফি ও গুরুত্বপূর্ণ সব স্থাপনা। তবে এমন প্রতিকূল পরিস্থিতি ও রাজনৈতিক প্রতিহিংসার মধ্যেও নিজেদের ক্রীড়া নৈপুণ্যে কোনো ছাড় দেয়নি ক্লাবটি। সমস্ত বাধা পেরিয়ে ২০২৫ সালের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) অপরাজিত অপশক্তির বিরুদ্ধে লড়ে দুর্দান্তভাবে চ্যাম্পিয়ন হয় শেখ কামালের প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী ক্লাবটি।

এত কিছুর পরও মেলেনি নিস্তার। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বকেয়া ফি ও চুক্তি ভঙ্গের অজুহাত তুলে ২০২৬ সালের ৩ আগস্ট আবাহনীর তৎকালীন ফুটবল ম্যানেজার সত্যজিৎ দাস রূপুর ইজারা পুনর্বহালের আবেদন খারিজ করে দেয় মন্ত্রণালয়। এর আগে ২০১১ সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ২০২২ সাল থেকে আবাহনী মাঠের উত্তর অংশে ‘শেখ কামাল স্পোর্টস কমপ্লেক্স’-এর নির্মাণকাজ শুরু হলেও বর্তমানে তা রাজনৈতিক অস্থিরতার কারণে অসম্পূর্ণ রয়ে গেছে।

ক্রীড়ামোদীদের মতে, শুধু রাজনৈতিক কারণে শেখ কামাল ও আবাহনীর স্মৃতি মুছে ফেলতেই সরকারের পক্ষ থেকে ইজারা বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি অত্যন্ত কালো অধ্যায় হয়ে থাকবে।

Visited 32 times, 1 visit(s) today