ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র

ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা দিয়েছেন। তাঁর আগমনের প্রস্তুতিতে রাজধানীতে গুলশানে বিশাল শোডাউন করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

আজ ১১ই সেপ্টেম্বর, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে গুলশান-১ গোল চত্বরের দিকে এগিয়ে যায়।

কর্মসূচিতে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও দেখে বিভিন্ন পর্যবেক্ষক মহলের ধারণা, এই শোডাউনে প্রায় ৮ থেকে ১০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কৃষি সম্পাদক মুশফিকুর হোসেন সাকিব জানালেন, মিছিলে অন্তত ৮ হাজার নেতাকর্মী অংশ নিয়েছিলেন।

তিনি বলেন, ‘পুলিশ প্লাজা থেকে মিছিল শুরু হওয়ার পরপরই পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ছোড়ে। এতে অনেক নেতাকর্মী মিছিলে অংশ নিতে পারেননি।’

মুশফিকুর হোসেন সাকিব আরও বলেন, ‘কয়েকজন নেতাকর্মীকে আটকের তথ্য আমরা পেয়েছি।’

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিলকে কেন্দ্র করে গুলশান এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পুলিশি বাধার কারণে মিছিলের কর্মসূচি ব্যাহত হয়েছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২০২৪-এর ৫ই আগস্টের পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন। তার দেশে ফেরার প্রস্তুতি নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার গুলশানে এ শোডাউন অনুষ্ঠিত হয়।

তবে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ ও আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Visited 50 times, 1 visit(s) today