প্রধানমন্ত্রীর মুখ্যসচিব: বর্তমানে বিদ্যুৎ-গ্যাস সংকটের দায় সরকারের নয়

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব: বর্তমানে বিদ্যুৎ-গ্যাস সংকটের দায় সরকারের নয়
শেয়ার করুন

❐ বিডি ডাইজেস্ট ডেস্ক


তারেক রহমানের সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে বলে দাবি করে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার বলেছেন, বর্তমান সময়ে যে জ্বালানি সংকটগুলো তৈরি হয়েছে, সেজন্য বর্তমান সরকার দায়ী নয়।

১৬ই আগস্ট, রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জ্বালানি সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যসচিব বলেন, সংকট সমাধানে সরকার বহুমুখী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।

তবে একই সঙ্গে তিনি দাবি করেন, আগের সরকার ১৮ বছরে জনপ্রশাসনকে ধ্বংস করে দিয়েছে।

তিনি আরও বলেন, সরকারের জন্যে ৫ মাস যথেষ্ট নয়। সরকার সব সংকট কাটিয়ে উঠার চেষ্টা করছে। সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতি। এর মধ্যে ব্যাংকিং খাত পুনরুদ্ধারে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

মন্ত্রিসভায় ১৮০ দিনের মাথায় রদবদল হতে পারে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধানমন্ত্রীর মুখ্যসচিব।

Visited 5 times, 1 visit(s) today