বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ ‘সি’-র শেষ ম্যাচে নেইমারকে পাওয়া যাবে বলে শনিবার নিশ্চিত করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
আজ ফিলাডেলফিয়া স্টেডিয়ামে হাইতির বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের দুর্দান্ত জয়ের পর আনচেলত্তি বলেন, “নেইমার আগামীকাল ব্যক্তিগতভাবে এবং এরপর রোববার [বাংলাদেশ সময় সোমবার] দলের সঙ্গে অনুশীলন করবেন। স্কটল্যান্ডের বিপক্ষের ম্যাচে তাকে পাওয়া যাবে।”
প্রায় এক মাস আগে কাফের (পায়ের পেশি) ইনজুরিতে পড়া নেইমার আজকের ম্যাচের জন্য দলের সঙ্গে ফিলাডেলফিয়ায় আসেননি। এর পরিবর্তে তিনি নিউ জার্সিতে ব্রাজিলের অনুশীলন ক্যাম্পে রয়ে গেছেন।
এর আগের বিভিন্ন প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছিল যে, নেইমার হয়তো পুরো গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে পারেন এবং কেবল নকআউট পর্ব থেকে দলে ফিরবেন।
আজ হাইতির বিপক্ষে এই জয়ের পর ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-র শীর্ষেই রইল ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে একটি ড্র-ই তাদের শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করার জন্য যথেষ্ট হতে পারে।
