ছাত্রলীগ সেজে হামলা করা গুপ্ত সংগঠন শিবির নেতা মুসার বিচার চান ছাত্রদল নেত্রী তন্নী

ছাত্রলীগ সেজে হামলা করা গুপ্ত সংগঠন শিবির নেতা মুসার বিচার চান ছাত্রদল নেত্রী তন্নী
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


২০২২ সালে ঢাকা গেটের সামনে ছাত্রদলের এক নারী নেত্রীকে পেটায় কিছু রাজনৈতিক কর্মী। কারো কারো দাবি, তারা ‘ছাত্রলীগ’ কর্মী। যদিও পরে জানা যায়, তারা মূলত ছাত্রলীগের ভেতরে ছদ্মবেশে থেকে স্যাবোটাজ করা গুপ্ত সংগঠন ছাত্রশিবিরের কর্মী।

হামলার শিকার সেই ছাত্রদল নেত্রীর নাম তন্নী মল্লিক। তিনি সাম্প্রতিক সময়ে সেই ঘটনায় জড়িত গুপ্ত শিবিরের নেতার বিচার দাবি করলেন।

তন্নী বলেন, আন্দোলন করে যখন আমরা দৌড় দিই, পেছন থেকে আমাকে একটা ইট ছোড়া হয়, আমার পায়ে লাগে। তখন আমি স্লো হয়ে যাই। পরে একপাশ থেকে একজন আমাকে লাঠি নিয়ে এসে অনেক জোরে একটা আঘাত করে। যে ছেলেটা এসে আমাকে লাঠি দিয়ে আঘাত করেছে, ছেলেটা এখন শিবিরের অনেক বড় নেতা।

সাম্প্রতিক সময়ে সেই ঘটনা ঘিরে উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য।

তন্নীকে লাঠি দিয়ে পেটানো ছেলেটি সেসময় ছিল অমর একুশে হল ছাত্রলীগের নেতা মুসা মন্ডল। যে বর্তমানে গুপ্ত সংগঠন শিবিরের বড় নেতা- জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।

তিনি বলেন, ২০২২ সালে ছাত্রদলের উপর যে হামলা হয়েছে, তন্নী মল্লিক আহত হয়েছে। যে ছেলেটি ওকে লাঠিপেটা করেছে, আপনারা সবাই দেখেছেন ওই ভিডিও। এটা কে? শিবিরের এক নেতা। মানে ওই সময় তারা অতিমাত্রায় ছাত্রলীগ সাজতে এমন কোনো হীন কাজ নেই, তারা করতো না। সেটা হেলমেট পরে হোক কিংবা গণরুম বা গেস্টরুমে নির্যাতন নিপীড়নের মধ্যে হোক।

সেই ঘটনা স্মরণ করেন তন্নী মল্লিক।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে রাজনৈতিক পট-পরিবর্তনের পর সারাদেশে এক চাঞ্চল্যকর ঘটনা দেখা যায়, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয় ব্যাপক তোলপাড়। ছদ্মবেশ ছেড়ে বেরিয়ে আসতে দেখা যায় এমন অনেককে, যাদের একসময় ছাত্রলীগ সংশ্লিষ্টতা ছিল; পরে তারা গুপ্ত সংগঠন ছাত্রশিবিরের নেতাকর্মী হিসেবে আত্মপ্রকাশ করে।

মূলত সাংগঠনিক সিদ্ধান্তেই তারা ছাত্রলীগের ভেতরে ঘাপটি মেরে লুকিয়ে ছিল দীর্ঘদিন ধরে এবং স্যাবোটাজ বা নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই তারা এ কাজটি করেছেন; যা গুপ্ত সংগঠনটির কর্মীরা স্বীকারও করেছেন নির্দ্বিধায়। আলোচিত মুসা মন্ডল তাদেরই একজন।

Visited 12 times, 1 visit(s) today