জ্বালানি সংকটের জন্য আওয়ামী লীগ সরকার দায়ী, বললেন তথ্যমন্ত্রী

জ্বালানি সংকটের জন্য আওয়ামী লীগ সরকার দায়ী, বললেন তথ্যমন্ত্রী
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন দাবি করেছেন, আজ দেশে যে জ্বালানি সংকট- এর পেছনে দায়ী আওয়ামী লীগ সরকার।

তার দাবি, দেশে পর্যাপ্ত পরিমাণ গ্যাস থাকলেও বিগত সরকার ক্ষীণ ব্যবসার স্বার্থে গ্যাস উত্তোলনের কোনো কর্মসূচি না নিয়ে জ্বালানি আমদানিনির্ভর একটি রুটিন তৈরি করেছিল। দেশে নিজস্ব গ্যাস উৎপাদনের সক্ষমতা থাকলে হরমুজ প্রণাণির এই সমস্যায় পড়তে হতো না দেশকে।

বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় সুধী সমাবেশে তিনি বলেন, শুধু ক্ষমতার জন্যই বিএনপি সচেষ্ট ছিল না, যেহেতু ক্ষমতাকে জনগণের সেবায় কাজে লাগাতে চায়, সে কারণেই দুর্বল রাষ্ট্রের সেই সম্ভাবনাকে জাতির সামনে আগেই তুলে ধরা হয়েছে। এবং তা সংস্কার করার প্রতিশ্রুতিও দিয়েছে বিএনপি সরকার।

তিনি বলেন, রাষ্ট্র কাঠামোকে নতুন করে মেরামত করতে চায় বর্তমান সরকার। এই রাষ্ট্র এবং রাজনীতিকে সংস্কার করতে না পারলে চলমান সংকট থেকে মানুষকে উদ্ধার করা যাবে না।

বরিশাল বিভাগে চলতি বছরে ১ হাজার ৯৯০ শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৯ শিশু মারা গেছে। বরিশালের আটটি উপজেলায় ১০ লাখ ৬২ হাজার ৫৪০ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আট হাজারের বেশি কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।

Visited 14 times, 1 visit(s) today