চাঁদপুরে এক শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার হয়েছেন

চাঁদপুরে এক শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার হয়েছেন
শেয়ার করুন

স্থানীয় প্রতিনিধি

 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মধ্য দিঘলদী গ্রামের মধ্যম দিঘলদী মাস্টার বাজার এতিমখানা জামে মসজিদের ইমাম মাইনুল ইসলাম (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি বরিশাল জেলায়।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রামের ৯ বছর বয়সী এক শিশু ছাত্র কয়েকদিন ধরে ওই মসজিদের সংলগ্ন এতিমখানায় ইমাম মাইনুল ইসলামের কাছে আরবি পড়তে যেত। গত ১৫ এপ্রিল (বুধবার) দুপুরে আরবি পড়ার সময় ইমাম শিশুটিকে বলাৎকার করেন বলে অভিযোগ উঠেছে।

 

শিশুটি বাড়ি ফিরে ঘটনাটি মাকে জানালে মা তার স্বামী শাহজালাল রাজুকে অবহিত করেন। বাবা ইমামের কাছে জানতে চাইলে তিনি অস্বীকার করেন এবং দু’জনের মধ্যে হাতাহাতি হয়। পরে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হলে শিশুটিকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান বাবা। হাসপাতালে পরীক্ষায় বলাৎকারের বিষয়টি নিশ্চিত হয়।

১৬ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে শিশুর বাবা মতলব দক্ষিণ থানায় ইমামের বিরুদ্ধে বলাৎকারের মামলা দায়ের করেন। একই রাতে থানার এসআই আউয়ালের নেতৃত্বে পুলিশ ইমাম মাইনুল ইসলামকে গ্রেপ্তার করে।

 

মতলব দক্ষিণ থানার ওসি মোঃ হাফিজুর রহমান মানিক জানান, অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে চাঁদপুর জেল হাজতে পাঠানো হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।

 

Visited 90 times, 1 visit(s) today