সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটায় জামায়াত কর্মী মোমেন’কে ৫ লাখ টাকা জরিমানা

সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটায় জামায়াত কর্মী মোমেন’কে ৫ লাখ টাকা জরিমানা
শেয়ার করুন

স্থানীয় সংবাদদাতা:

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির মাটি কাটায় আব্দুল মোমেন (৩৭) নামে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

৩০ মার্চ, সোমবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানী বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত আব্দুল মোমেন সাতকানিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছিটুয়া পাড়ার বাসিন্দা মো. জাকারিয়ার ছেলে।

জানা যায়, রাতের আঁধারে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের খবর পেয়ে পুলিশের দুটি টিম অভিযান চালায়। এ সময় মোমেনকে আটক করা হয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানকে জানানো হয়। তার নির্দেশে মোমেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ (১) ধারায় ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, “আব্দুল মোমেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, “মোমেন কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের কথা স্বীকার করেছে। কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে পুলিশের অভিযান চলবে।”

মোমেন জামায়াতের সাতকানিয়া উপজেলার একনিষ্ঠ কর্মী ও একটিভিস্ট হিসেবে ব্যাপক পরিচিত। তার সাথে জামায়াতের নেতাকর্মীদের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Visited 29 times, 1 visit(s) today