‘ইউনূস সরকারের দেড় বছর মব কালচারের নামে একটার পর একটা মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙা হয়েছে’

‘ইউনূস সরকারের দেড় বছর মব কালচারের নামে একটার পর একটা মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙা হয়েছে’
শেয়ার করুন

বিডি ডাইজেস্ট প্রতিবেদন
গত দেড় বছর একটার পর একটা মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙা হয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি), ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, ‘বাংলাদেশে কোনো সময়ই এমন মব কালচার ছিল না। অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মব কালচার প্রতিষ্ঠিত করা হয়েছে। গত দেড় বছর একটার পর একটা মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙা হয়েছে।

আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয়েছে। জাতি হিসেবে এ লজ্জা আমাদের। আমাদের লড়াই কিন্তু এখনো শেষ হয়ে যায়নি।’
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে স্বাধীনতা দিসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘স্বাধীনতা সংগ্রামের ঘোষণাপত্রে ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের কথা। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পর যখন এর হিসাব মিলাতে যাই তখন এসবের কিছুই পাই না।’

তিনি আরো বলেন, ‘২৪-এর আন্দোলনে আমি মাঠে থেকে লড়েছি। আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।

ভাষা আন্দোলনের প্রধান নায়ক আমার বাবা অলি আহাদ। আমি ওই পরিবারের সন্তান হিসেবে বলতে চাই, কোনো কিছুর সঙ্গেই স্বাধীনতা সংগ্রামকে মেলানো যাবে না।’

Visited 29 times, 1 visit(s) today