জামায়াতের নির্বাচনী আইকন নিউইয়র্ক মেয়র মামদানির অফিসে এলজিবিটি দপ্তর: বিতর্ক চরমে

জামায়াতের নির্বাচনী আইকন নিউইয়র্ক মেয়র মামদানির অফিসে এলজিবিটি দপ্তর: বিতর্ক চরমে
শেয়ার করুন

❐ আন্তর্জাতিক ডেস্ক


নিউইয়র্ক সিটির মুসলিম মেয়র জোহরান মামদানি তার অফিসে নতুনভাবে মানে হলো লিঙ্গ ও যৌন পরিচয়ের বৈচিত্র্যপূর্ণ মানুষ এবং তাদের সমর্থকরা বিষয়ক একটি দপ্তর গঠন করেছেন। প্রথম পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকাশ্যে ট্রান্সজেন্ডারের পক্ষে কাজ করা আইনজীবী টেইলর ব্রাউন।

এই নিয়োগকে ঘিরে শহরে ইতিবাচক এবং নেতিবাচক উভয় প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমালোচকরা বলছেন, এই পদক্ষেপ নগরের প্রশাসনিক ফোকাসকে বিশেষ সম্প্রদায়ের অধিকার সংরক্ষণে ঝুঁকিয়ে দিচ্ছে, যা সাধারণ নাগরিকদের দৈনন্দিন সমস্যা সমাধানে বাধা সৃষ্টি করতে পারে।

অপরদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর নেতা ও কর্মীরা মামদানীর পক্ষে সমর্থন জানিয়েছিল। সমালোচকরা প্রশ্ন তুলছেন, বর্তমান এলজিবিটি সমর্থন বাস্তব নীতি পরিবর্তন না রাজনৈতিক কৌশল এ বিষয়ে জনমনে সংশয় রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের পদক্ষেপ যদি একপক্ষীয় সিদ্ধান্তের ফল হয়, তাহলে তা শহরের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভাজন এবং বিতর্ক বাড়াতে পারে।
এদিকে ধর্মীয় এবং ঐতিহ্যগত গোষ্ঠীর অনেক সদস্য এই পদক্ষেপকে সংস্কার বা প্রশাসনিক অগ্রগতির বদলে সমাজে বিভাজনের হাতিয়ার হিসেবে দেখছেন।

Visited 29 times, 1 visit(s) today