গুরুতর অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে

গুরুতর অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে
শেয়ার করুন

বিডি ডাইজেস্ট প্রতিবেদন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার রাত একটার পর জানাযায়, মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে। ফ্লাইটের সম্ভাব্য সময় শুক্রবার সন্ধ্যা ৬টা।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও এজেডএম জাহিদ হোসেন হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

গত ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মির্জা আব্বাস অসুস্থ হওয়ার পরে নির্বাচনী প্রতিপক্ষ নাসীরুদ্দিন পাটোয়ারী সুস্থতা কামনা করেছেন।

যদিও সিনিয়র এই রাজনৈতিককে ‘চাঁদাবাজ’ বলে রাজনীতির মাঠ গরম করেছিলেন তৎকালীন উপদেষ্টা আসিফ নজরুলের মেয়ের ছোট ‘ছাগল চুরি করে খেয়ে’ আলোচনায় আসা নাসীরুদ্দিন পাটোয়ারী।

 

Visited 18 times, 1 visit(s) today