অ্যালেনের রেকর্ড সেঞ্চুরিতে দ.আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড

অ্যালেনের রেকর্ড সেঞ্চুরিতে দ.আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড
শেয়ার করুন

টানা সাত ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে উড়ছিল দক্ষিণ আফ্রিকা। দুরন্ত ছন্দের জন্য তাদের ভাবা হচ্ছিলো হট ফেভারিট। অথচ সেমিফাইনাল মঞ্চে নিউজিল্যান্ডের বিপক্ষে খুঁজেই পাওয়া গেল না প্রোটিয়াদের। তাদের মাঝারি পুঁজি স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন ফিন অ্যালেন।

কলকাতা ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে গিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়া দক্ষিণ আফ্রিকা করে ১৬৯ রান। ৪৩ বল আগে ওই রান পেরিয়ে যায় কিউইরা।

৩৩ বলে ১০ চার, ৮ ছক্কায় ১০০ রান করে অপরাজিত ছিলেন অ্যালেন। বিশ্বকাপে এটি দ্রুততম সেঞ্চুরি। এর আগের রেকর্ড ছিলো ক্রিস গেইলের, তিনি ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন।

অ্যালেনের ঝড়ে আড়াল পড়ে গেছে আরেক ওপেনার টিম সেইফার্টের ৩৩ বলে ৫৮ রানের ইনিংস।

ম্যাচের কোন পর্যায়ে লড়াই করতে না পারা দক্ষিণ আফ্রিকার হয়ে ৩০ বলে সর্বোচ্চ ৫৫ রান করেছিলেন অলরাউন্ডার মার্কো ইয়ানসেন। তিনি নেমেছিলেন সাতে। প্রোটিয়াদের ধসিয়ে ৯ রানে ২ উইকেট নেন কল ম্যাকনসি, ম্যাট হেনরি ৩৪ রানে পান ২ উইকেট। বাকি বোলাররাও রাখেন ভূমিকা।

রান তাড়ায় অ্যালেন-সেইফার্টের সামনে অসহায় দেখায় কাগিসো রাবাদাদের। আরও একটি বিশ্বকাপে নকআউট পর্বে এসে বিবর্ণ হয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

Visited 5 times, 1 visit(s) today