উদ্বোধনের আগেই সড়ক ধস: ইউনূস আমলের দুর্নীতি তদন্তে দুদকের অভিযান

উদ্বোধনের আগেই সড়ক ধস: ইউনূস আমলের দুর্নীতি তদন্তে দুদকের অভিযান
শেয়ার করুন

❐ স্থানীয় সংবাদদাতা


উদ্বোধনের আগেই গাজীপুরে নতুন নির্মিত একটি সড়ক ধসে পড়েছে। এ ঘটনায় ইউনূস সরকারের আমলে গৃহীত প্রকল্পে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

এই সড়কটি ইউনূস সরকারের সময়ে বাস্তবায়ন হয়েছিল বলে দুদক সূত্রে জানা গেছে।

অভিযানকালে টিমের সদস্যরা সরেজমিনে সড়কটি পরিদর্শন করেন এবং নির্মাণকাজে ত্রুটি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পান। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গাজীপুরে উদ্বোধনের আগেই প্রাক্কলনের অধিক ব্যয়ে নির্মিত সড়কে ধস, দুর্নীতি-অনিয়মের অভিযোগ

দুদক জানায়, প্রথমে সংশ্লিষ্ট সড়কের নথিপত্র গাজীপুর সিটি করপোরেশন থেকে সংগ্রহ করা হয়। পরে প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলীর কাছ থেকেও প্রকল্প-সংক্রান্ত কাগজপত্র নেওয়া হয়। নথিপত্র যাচাই করে প্রাথমিকভাবে অনিয়মের বিষয়টি উঠে এসেছে, যা সড়কটির নাজুক অবস্থার কারণ বলে মনে করা হচ্ছে।

সংগৃহীত নথি পর্যালোচনা শেষে দুদক কমিশনের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

জানা গেছে ইউনূস সরকারের সময়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়। কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে নির্মাণকাজে জড়িতরা। যার কারণে সড়কটি ধসে গেছে।

Visited 11 times, 1 visit(s) today