‘জয় বাংলা’ স্লোগানে নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ: ব্যানার ঝুলিয়ে মিছিল, আটক ৫

‘জয় বাংলা’ স্লোগানে নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ: ব্যানার ঝুলিয়ে মিছিল, আটক ৫
শেয়ার করুন
❐ নিজস্ব সংবাদদাতা

নোয়াখালীর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা ভেঙে প্রধান ফটকে ব্যানার ঝুলিয়ে মিছিল করেছে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ ১৮ই ফেব্রুয়ারি, বুধবার সকালে জেলা শহর মাইজদীতে প্রধান সড়কের পাশে এ ঘটনা ঘটে।

মিছিলের খবর পেয়ে সকাল ১০টার দিকে ব্যানারটি অপসারণ করে পুলিশ। এ সময় কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে ৫ জনকে আটক করে পুলিশ।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের জুলাই দাঙ্গা চলাকালে ৪ঠা আগস্ট নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভেতরে ভাঙচুর চালায় আন্দোলনকারী বিএনপি, জামায়াত-শিবির ও বৈষম্যবিরোধী জঙ্গিরা। পরে ধ্বংসস্তুপে পরিণত হওয়া কার্যালয়ের প্রধান ফটকে তালা দেয় তারা।

বুধবার সকালে যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আগাম ঘোষণা দিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। তারপর তারা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়’ লেখা একটি ব্যানার প্রধান ফটকের সামনে ঝুলিয়ে দিয়ে স্লোগান দেন।

ঘটনাটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে। সাধারণ জনগণ এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের নেতকর্মীদের সাথে স্লোগান দেন এবং তাদের উৎসাহ যোগান। এসময় মুঠোফোনে তোলা ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয় জনমনে।

তবে এ ঘটনায় জামায়ত-শিবির এবং বিএনপি-এনসিপির উগ্রবাদী কর্মীরা প্রতিবাদ জানালে পুলিশ সক্রিয় হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগ কার্যালে ব্যানার দিয়ে মিছিল হয়েছে। আমরা ব্যানারটি সরিয়ে ফেলি। ৫ জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Visited 4 times, 1 visit(s) today