রমজানের শুরু থেকেই সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের

রমজানের শুরু থেকেই সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের
শেয়ার করুন
❐ নিজস্ব প্রতিবেদক

রমজান মাসের পুরোটা সময় সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রমজানের শুরু থেকেই শিক্ষার্থীদের ছুটি নিশ্চিত করতেই হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল। যার প্রেক্ষিতে এই আদেশ দেন হাইকোর্ট।

আদেশে মাদ্রাসাগুলো ১৫ই ফেব্রুয়ারি থেকে অর্থাৎ রমজান শুরুর আগে থেকে ছুটি শুরু হলেও স্কুলগুলোতে এবার ১৫ই রমজান অর্থাৎ ৭ই মার্চ পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। এতে অসন্তোষ প্রকাশ করেছিলেন অনেক শিক্ষক অভিবাবক।

গত ৫ই জানুয়ারি রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তার এই রিটের ফলে রমজান মাসে সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল ৮ই মার্চের পরিবর্তে ১৮ই ফেব্রুয়ারি থেকেই বন্ধের নির্দেশ দেওয়া হলো।

Visited 19 times, 1 visit(s) today