জেলা প্রতিনিধি
নরসিংদী-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের (ইআবা) প্রার্থী বদরুজ্জামান উজ্জ্বল অভিযোগ করেছেন।
তিনি বলেন, ভোটকেন্দ্রে গিয়ে দেখেন তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে।
বৃহস্পতিবার দুপুরে ভোট দিতে গিয়ে এ অভিযোগ করেছেন।
তিনি বলেন, ভোট দিতে কেন্দ্রে গেলে দায়িত্বরত কর্মকর্তারা তাকে জানান, তার নামে ভোট ইতোমধ্যে প্রদান করা হয়েছে।
এ ঘটনায় তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
