বিশ্বকাপ না খেলায় চরম বিপর্যস্ত অবস্থার মাঝে পড়া বিসিবি সভাপতি আচমকা পাকিস্তান সফরে গেছেন। সেখানে পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে কথা বলবেন তিনি। তাদের সভায় আইসিসির একজন প্রতিনিধিও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বিসিবি পরিচালক আসিফ আকবর গণমাধ্যমকে জানিয়েছেন শনিবার দিবাগত রাত ১টার ফ্লাইটে লাহোরে গেছেন বুলবুল। সভা শেষ করে আজ বিকেলেই তিনি ফিরে আসবেন।
বাংলাদেশ বিশ্বকাপে নেই, বিশ্বকাপ শুরুও হয়ে গেছে। এই অবস্থায় বুলবুল লাহোরে কেন? এই প্রশ্ন উঠছে। জানা গেছে, আইসিসির একজন প্রতিনিধির মাধ্যমে বুলবুল ও নাকভি নিজেদের নমনীয় অবস্থান আইসিসিকে জানাতে চান। রাজনৈতিক কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি।
এর ফলে বিশ্বকাপ বর্জনের হুমকি দিলেও পাকিস্তান সে পথে হাঁটেনি। তারা ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছে। তবে সেই সিদ্ধান্ত থেকেও পিসিবি সরে আসতে যাচ্ছে বলে আভাস স্পষ্ট। ভারত-পাকিস্তান ম্যাচ না হলে যা ক্ষতি হবে তাতে বড় অঙ্কের জরিমানা হবে পিসিবির। বিসিবি বিশ্বকাপে দল না পাঠিয়েও আর্থিক ক্ষতির মুখে আছে।
এই দুই বোর্ড বাস্তবতা বুঝে এখন তাদের কঠোর অবস্থান থেকে সরে আসার পথ খুঁজছে। বিসিবির এই বিশ্বকাপে আর অংশ নেয়ার সুযোগ না থাকায় আগামীতে দ্বি-পাক্ষিক সিরিজগুলো ঠিকঠাক করতে চায়।
আর পিসিবি স্বাভাবিক অবস্থা করতে আগ্রহী। সম্মান টিকিয়ে সিদ্ধান্ত থেকে সরে আসতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পিসিবিকে দিচ্ছে পথ। তারা এরমধ্যে পিসিবি অনুরোধ করেছে ভারতের সঙ্গে ম্যাচ খেলার। সেই অনুরোধ কোন একটা পথে রাখা হতে পারে বলে জানা গেছে।
নাকভি কেন বুলবুলকে এই সভায় ডেকেছেন তা কেউ স্পষ্ট করে না বললেও। গোটা রাজনীতিতে যেহেতু বাংলাদেশ জড়িয়ে আছে, সেটা একটা কারণ হতে পারে।
