পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত এবং ১৫০ জনেরও বেশি আহত হয়েছে।
আজ ৬ই ফেব্রুয়ারি, শুক্রবার ইসলামাবাদের তারালাই কালান এলাকার খাদিজা তুল কুবরা মসজিদে বিস্ফোরণটি ঘটে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ‘গভীর শোক’ প্রকাশ করেছেন। সেই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি হামলার নিন্দা জানিয়ে আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
এখনও কেউ এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে সন্দেহ পড়তে পারে পাকিস্তানি তালেবান বা ইসলামিক স্টেট গোষ্ঠীর ওপর, যারা এর আগে দেশটির সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের ওপরহামলা চালিয়েছে।
এই হামলার প্রায় এক সপ্তাহ আগে বেলুচ স্বাধীনতাকামী লিবারেশন আর্মির সাথে বেলুচিস্তানে পাকিস্তানের অত্যাচারী সামরিক বাহিনীর সংঘর্ষে ব্যাপক হতাহত হয়। পাকিস্তানি সামরিক বাহিনী এসময় স্বাধীনতাকামী বেলুচদের ওপর কসাইয়ের মত হামলা চালিয়ে ২ শতাধিক সদস্যকে হত্যা করে।
