মার্কিন নাগরিকত্ব ত্যাগের ভুয়া দাবি, চট্টগ্রামে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

মার্কিন নাগরিকত্ব ত্যাগের ভুয়া দাবি, চট্টগ্রামে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

দ্বৈত নাগরিকত্ব বিষয়ক আইনি জটিলতার কারণে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ ৪ঠা জানুয়ারি, রোববার সকালে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন এ সিদ্ধান্ত জানান।

জানা গেছে, ডা. ফজলুল হক হলফনামায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের দাবি করলেও এর পক্ষে কোনো নথিপত্র দেখাতে পারেননি। তিনি হলফনামায় দাবি করেন, গত ২৮শে ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন।

নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় নাগরিকত্ব পরিত্যাগ বিষয়ে হলফনামায় করা দাবিটি ভুয়া বলে প্রতীয়মান হয়েছে বলে মনে করেছে রিটার্নিং কর্মকর্তা।

উল্লেখ্য, চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ‘মর্যাদাপূর্ণ’ আসন ধরা হয় নগরীর কোতোয়ালি ও বাকলিয়া থানা নিয়ে গঠিত চট্টগ্রাম-৯ আসনকে। এ আসনে আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছেন দলের দক্ষিণ জেলার সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। জামায়াত-বিএনপির প্রার্থীসহ মোট ১২ জন এ আসনে মনোনয়নপত্র জমা দেন।

Visited 22 times, 1 visit(s) today