অবশেষে এলো বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘোষণা

অবশেষে এলো বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘোষণা
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৫ – বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ভোর ৬ টায় মৃত্যুবরণ করেছেন। এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর জীবনাবসান ঘটে। 
খালেদা জিয়া (৮০) গত কয়েক মাস ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুসের সংক্রমণসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন। নভেম্বর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা দীর্ঘদিন ধরে অত্যন্ত সংকটাপন্ন ছিল।
এই মৃত্যুর ঘোষণা যেন অপেক্ষায় ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জন্য। গত ২৫ ডিসেম্বর ১৭ বছরের নির্বাসন শেষে তারেক রহমান দেশে ফিরে মায়ের পাশে ছুটে যান। হাসপাতালে মায়ের সঙ্গে সময় কাটানোর পরই এই দুঃসংবাদ এলো।
বিএনপি নেতারা জানান, তারেক রহমানের ফেরা যেন মায়ের শেষ ইচ্ছা পূরণ করেছে। তিনি মায়ের মুখ দেখে শেষ শ্রদ্ধা জানাতে পেরেছেন।
খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দুইদফা দেশ শাসন করেছেন। তাঁর নেতৃত্বে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁর মৃত্যুতে দেশের রাজনীতিতে এক যুগের অবসান ঘটল।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শোকবার্তায় বলেন, “বেগম জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর অবদান জাতি চিরকাল স্মরণ করবে।”
বিএনপি কার্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। দলের নেতাকর্মীরা হাসপাতালের সামনে জড়ো হয়ে শোক প্রকাশ করছেন। তারেক রহমান শোকাহত পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
খালেদা জিয়ার মরদেহ গুলশানের বাসভবনে নেওয়া হবে। জানাজা ও দাফনের বিস্তারিত কর্মসূচি শিগগিরই ঘোষণা করা হবে।
Visited 13 times, 1 visit(s) today