রাউজানে ঝোপের পাশে মিলল নৈশপ্রহরীর চোখ উপড়ানো মরদেহ

রাউজানে ঝোপের পাশে মিলল নৈশপ্রহরীর চোখ উপড়ানো মরদেহ
শেয়ার করুন

স্থানীয় সংবাদদাতা

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মো. শফি (৬৫) নামে এক নৈশপ্রহরীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

গতকাল ২০শে ডিসেম্বর, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ওই ওয়ার্ডের চারা বটতল বাজারসংলগ্ন একটি ঝোপের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, নিহত শফির চোখ উপড়ে ফেলা হয়েছে এবং তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত মো. শফি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদেরখীল এলাকার বাসিন্দা। তিনি গত এক বছর ধরে চারা বটতল বাজারে নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে দায়িত্ব পালন শেষে তিনি নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর শনিবার সকালে স্থানীয় লোকজন ঝোপের পাশে পড়ে থাকা মরদেহটি দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। পরে থানা পুলিশকে অবহিত করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আইনি প্রক্রিয়া শুরু করে। হত্যাকাণ্ডের কারণ ও ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Visited 17 times, 1 visit(s) today