ফেনীতে যুবদলের আহ্বায়কের ঘর থেকে চোরাচালানের ভারতীয় পণ্য উদ্ধার

ফেনীতে যুবদলের আহ্বায়কের ঘর থেকে চোরাচালানের ভারতীয় পণ্য উদ্ধার
শেয়ার করুন

জেলা প্রতিনিধি

ফেনীর পরশুরামে এক যুবদল নেতার ঘর থেকে ভারতীয় চোরাচালানের পণ্য জব্দ করেছে পুলিশ।

আজ ৭ই নভেম্বর শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে ২১১ পিস ভারতীয় থ্রি-পিস উদ্ধার করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত ৩টার দিকে চিথলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জিহাদের ঘরে অভিযান চালান পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম। এসময় ১১টি গাঁইট থেকে ২১১টি থ্রি-পিস উদ্ধার করা হয়।

অভিযুক্ত জিহাদ আহমেদ উপজেলার চিথলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়নের পাগলীরকুল গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

ওসি বলেন, চোরাচালানের পণ্য উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

Visited 10 times, 1 visit(s) today