ভুয়া মামলায় আটক আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিল স্থানীয় জনতা

ভুয়া মামলায় আটক আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিল স্থানীয় জনতা
শেয়ার করুন

জেলা প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে ভুয়া মামলায় আটক আওয়ামী লীগের এক নেতাকে হাতকড়াসহ ছাড়িয়ে নিয়েছে স্থানীয় জনতা।

গতকাল ৪ঠা অক্টোবর, শনিবার রাতে উপজেলার চক ভোলাখাঁ গ্রামে এ ঘটনা ঘটে।

ছাড়িয়ে নেওয়া রেজ্জাকুল ইসলাম রাজু শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তার বিরুদ্ধে জুলাই-আগস্টের আন্দোলনে হামলার কথিত অভিযোগসহ ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেন, রাজু দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে থানার এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, হাতকড়া পরিয়ে থানায় আনার সময় স্থানীয় নারী-পুরুষ পুলিশকে বাধা দেয়। পরে ধস্তাধস্তির একপর্যায়ে রাজুকে হাতকড়াসহ ছাড়িয়ে নেয় এবং পালিয়ে যেতে সহায়তা করে।

ওসি জানান, রাজুকে ধরতে অভিযান চলছে। আসামি ছাড়িয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Visited 8 times, 1 visit(s) today