মামলা বাণিজ্য ও লীগের নেতাকর্মী নিধনে নেমেছেন এসআই আবুল কালাম আজাদ

মামলা বাণিজ্য ও লীগের নেতাকর্মী নিধনে নেমেছেন এসআই আবুল কালাম আজাদ
শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর মহিপুর থানার এসআই আবুল কালাম আজাদের বিরুদ্ধে সাধারণ জনগণ সহ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাতন ও মামলা বাণিজ্যের অভিযোগ উঠছে।

গত বছরের জঙ্গি হামলার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামীর সুপারিশে মহিপুর থানায় যোগদান করা এসআই আবুল হোসেন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিধনে নেমেছেন।

এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি জামায়াত ও বিএনপির আশীর্বাদের পাত্র হয়ে উঠেছেন এলাকায়, এমন তথ্য মিলেছে।

এছাড়া মৎস্য বন্দর ও পর্যটন কেন্দ্র কুয়াকাটা এলাকাতেও মামলা বাণিজ্যেল মাধ্যমে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় এই জামায়াতপন্থী এসআই, জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক মামলায় লীগ কর্মী সাজিয়ে সাধারণ জনগণের নাম এজাহারে ঢুকিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদের থেকে দেদারসে চাঁদাবাজি করে যাচ্ছেন আবুল কালাম আজাদ। সেইসাথে রাজনৈতিক মামলায় যারা আসামি হয়েছেন, প্রতিনিয়ত তাদের এবং তাদের পরিবারকে হয়রানি করে যাচ্ছেন। পাশাপাশি হুমকি-ধমকি দিয়ে তাদের থেকে মোটা অংকের অর্থ আদায়েরও অভিযোগ রয়েছে এই এসআই-এর বিরুদ্ধে।

মহিপুরের সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি উঠেছে, অবিলম্বে এই মামলাবাজ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য।

Visited 18 times, 1 visit(s) today