আওয়ামী লীগ: বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার সংকটে, ইইউ প্রতিনিধিদের নজরদারি জরুরি

আওয়ামী লীগ: বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার সংকটে, ইইউ প্রতিনিধিদের নজরদারি জরুরি
শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক

ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার উপকমিটির প্রতিনিধি দল এই সপ্তাহে বাংলাদেশ সফর করছে। আওয়ামী লীগের বক্তব্য, এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন দেশের কঠোর সংগ্রামে অর্জিত গণতন্ত্র এবং জনগণের মৌলিক মানবাধিকার ক্রমবর্ধমানভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে।

প্রতিনিধি দল সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সুশাসন ও মানবাধিকার অগ্রগতির পরিস্থিতি জানার চেষ্টা করছে। তবে আওয়ামী লীগ মনে করিয়ে দিয়েছে, সাধারণ জনগণের অভিজ্ঞতা এই ধারণাকে পুরোপুরি বিপরীত প্রমাণ করে।

দলের বক্তব্য, বাংলাদেশ বর্তমানে অনির্বাচিত রাষ্ট্রপ্রধানের অধীনে চলছে, যিনি বারবার নির্বাচন বিলম্ব করেছেন এবং দেশের প্রধান রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছেন। এর ফলে কোটি কোটি নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত। আওয়ামী লীগ সমর্থক, সাংবাদিক এবং বিচারকদের রাজনৈতিক কারণে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে বা চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে।

সংখ্যালঘু, নারী ও কন্যাশিশুরা রাজনৈতিক বা ধর্মীয় কারণে সহিংসতার ভয়ে জীবনযাপন করছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইউরোপীয় প্রতিনিধি দলকে এই নিপীড়ন, আইনহীনতা এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা গভীরভাবে পর্যবেক্ষন করার আহ্বান জানানো হচ্ছে।

আওয়ামী লীগ বলেছে, যতদিন রাজনৈতিক বিরোধীদের অবৈধভাবে কারাবন্দি রাখা হয় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা বন্ধ না হয়, ততদিন অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নাগরিক সমাজ পুনরুদ্ধার সম্ভব নয়। আওয়ামী লীগের মতে, নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের অধীনে চলমান অন্তর্বর্তী সরকারের সময়েই এসব দমন-পীড়ন এবং স্বৈরশাসন প্রকটাকার ধারন করেছে।

Visited 8 times, 1 visit(s) today