স্বাধীনতাদিবসের দিন চীনা ডিগ্রি আনতে যাবেন ইউনূস

স্বাধীনতাদিবসের দিন চীনা ডিগ্রি আনতে যাবেন ইউনূস
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত হয়। রাষ্ট্রপ্রধান কুচকাওয়াজে অংশগ্রহণ করে অভিবাদন গ্রহণ করেন। কিন্তু ড. ইউনূস এদিন চীনের পিকিং ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি আনতে যাবেন।

একাত্তরকে রিসেট বাটনে চাপ দিয়ে মুক্তিযুদ্ধবিরোধী নতুন ইতিহাস লেখার ইঙ্গিত আগেই দিয়েছিলেন ড. ইউনূস। এবার স্বাধীনতা দিবসের দিন চীনে গিয়ে ডিগ্রি নেওয়া তারই অংশ বলে মনে করছেন বীর মুক্তিযোদ্ধারা। এবারের স্বাধীনতা দিবসে অতীতের মতো তেমন কোনও আয়োজন থাকছেনা বলে জানা গেছে।

ইতিমধ্যে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি জানিয়েছেন তারা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে রয়েছেন, তাই ১৬ই ডিসম্বের বিজয় দিবসের ন্যায় এবার স্বাধীনতাদিবসেও কুচকাওয়াজ হচ্ছে না।

এদিকে, প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন ২৬শে মার্চ ড. ইউনূস চীন সফরে যাবেন। সফরকালে তিনি পিকিং ইউনিভার্সিটিতে একটি বক্তব্য রাখবেন। ১৬ই মার্চ, রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রেস সচিব।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আজ ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর সাক্ষাৎ হয়েছে। আগামী ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে প্রধান উপদেষ্টা চীন যাবেন। ২৭শে মার্চ তিনি বোয়াও ফোরামে কথা বলবেন।

জানা গেছে, চীনা প্রেসিডেন্টের শি জিং পিংয়ের সঙ্গে ২৮শে মার্চ দ্বিপাক্ষিক বৈঠকের চেষ্টা করা হচ্ছে ঢাকা থেকে। যদিও এখনও এই সাক্ষাৎ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, চীনের সঙ্গে আমাদের যত ইস্যু আছে সেসব নিয়ে সেখানে আলাপ হবে। বাংলাদেশ এখন চীনকেই গুরুত্ব দেবে; এখানে মূল ফোকাস হবে চীনের সঙ্গে মিশে বাংলাদেশের শিল্পায়নের জন্য একটা বড় ম্যানুফেকচারিং হাব তৈরি করা। সম্পর্কটাকে আমরা এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।

Visited 56 times, 1 visit(s) today