লিগ পর্ব শেষে এবার বিপিএলের প্লে-অফের লড়াই

লিগ পর্ব শেষে এবার বিপিএলের প্লে-অফের লড়াই
শেয়ার করুন

ফরচুন বরিশাল এবং চিটাগং কিংসের মধ্যকার ম্যাচের মাধ্যমে শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্ব। এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছিল প্লে-অফ পর্বে কোন দল কার মুখোমুখি হবে।

শনিবার রাতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন বরিশালকে ২৪ রানে হারিয়েছে চিটাগং। এই জয়ের ফলে চিটাগং পয়েন্ট তালিকায় রংপুর রাইডার্সকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এবং প্রথম কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করেছে। উভয় দলের পয়েন্ট সমান (১৬) হলেও নেট রান রেটে এগিয়ে থাকায় চিটাগং এই সুবিধা পেয়েছে।

পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বরিশাল আগেই প্রথম কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করেছিল। তাই এই ম্যাচে হারলেও তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। তারা ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে। আগামী সোমবারে প্রথম কোয়ালিফায়ারে তারা চিটাগংয়ের মুখোমুখি হবে।

প্লে-অফ পর্বের সূচি:

• এলিমিনেটর: রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স (৩ ফেব্রুয়ারি, দুপুর ১টা ৩০ মিনিট, মিরপুর)
• প্রথম কোয়ালিফায়ার: ফরচুন বরিশাল বনাম চিটাগং কিংস (৩ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট, মিরপুর)
• দ্বিতীয় কোয়ালিফায়ার: এলিমিনেটরের বিজয়ী দল বনাম প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল (৫ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট, মিরপুর)

ফাইনাল

৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় প্রথম কোয়ালিফায়ার জয়ী ও দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ী দলের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে।

Visited 50 times, 1 visit(s) today