গাজীপুরে দিনব্যাপী ছাত্রলীগের একাধিক মিছিল

গাজীপুরে দিনব্যাপী ছাত্রলীগের একাধিক মিছিল
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে সারাদিনে একাধিক মিছিল করেছে গাজীপুর জেলা ছাত্রলীগ। সকাল এবং দুপুরে দুটি মিছিলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে ব্যপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এছাড়াও এদিন একাধিক মিছিল হয়েছে গাজীপুরের বিভিন্ন পয়েন্টে।

শুক্রবার (৩১ জানুয়ারি) গাজীপুরে দিনভর ছাত্রলীগের মিছিল হওয়ায় স্থানীয় প্রশাসনের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। এর মধ্যে একটি মিছিলে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজকে নেতৃত্ব দিতে দেখা গেছে। যেটি ৫ আগস্ট পরবর্তী কোন ইউনিট প্রধানের নেতৃত্বে প্রথম মিছিল বলেও দাবী করা হচ্ছে।

সুলতান সিরাজের নেতৃত্বে প্রথম মিছিলের ভিডিওতে দেখা যায়, কুয়াশাচ্ছন্ন সকালে কিছু যুবক “দ্রব্যমূল্যের দাম কমাও, নেত্রী আসছে” লেখা ব্যানার নিয়ে রাস্তায় মিছিল করছে। ওই ব্যানারে এই মিছিলে তারা স্লোগান দেয়—”রাজপথে সিরাজ ভাই, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” প্রভৃতি।

এদিকে গাজীপুর জেলা ছাত্রলীগের দ্বিতীয় আরেকটি মিছিলে ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে একটি ব্যানার নিয়ে মিছিল করা হয়।

এসব মিছিলের স্লোগানগুলো ছিল—”শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে। শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে”, ইত্যাদি।

এ ব্যপারে প্রশাসনের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

Visited 44 times, 1 visit(s) today