বাংলাদেশের যুব ক্রিকেটাররা পাকিস্তানকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে। দুবাইয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের যুবারা জিতেহে ৭ উইকেটে।
আরেক সেমিগফাইনালে শ্রীলঙ্কাকে একই ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। এখন তাই ৮ ডিসেম্বর ফাইনালে লড়বে ভারত-বাংলাদেশ।
গত বছর প্রথমবার যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, এবার তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েই খেলতে গেছেন আজিজুল হাকিমরা।
শুক্রবারের এই সেমিতে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন পেসার ইকবাল হোসেন ইমন এবং মারুফ মৃধা। এই দুজন মিলে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেন। তাদের ঝাঁজে মাত্র ১১৬ রানে থেমে যায় পাকিস্তান। এই রান তুলতে তাদের ব্যাট করতে হয় ৩৭ ওভার।
জবাবে ২২.১ ওভারেই ম্যাচ শেষ করে দেয় জুনিয়র টাইগাররা। অধিনায়ক আজিজুল হাকিম অপরাজিত ৬১ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।
