বেতন দিচ্ছে না বাফুফে, ফেসবুকে ব্রিটিশ কোচ লিখলেন, ‘খুব ভয়ে আছি’

বেতন দিচ্ছে না বাফুফে, ফেসবুকে ব্রিটিশ কোচ লিখলেন, ‘খুব ভয়ে আছি’
শেয়ার করুন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনূর্ধ্ব ২০ ফুটবল দলের কোচ জেরার্ড জোন্সকে তার পারিশ্রমিক বুঝিয়ে দিচ্ছে না। এতে করে চরম সংকটে পড়ার কথা ফেসবুক পোস্টে লিখেছেন জোন্স। এমনকি বাংলাদেশি তিনি নিরাপত্তা সংকটে আছেন বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১০ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে জোন্স লেখেন, ‘খুব মন খারাপ লাগছে, বিষণ্ণ লাগছে। আমার পরিবার এবং নিজের নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত। ক্রমাগত ভুল বোঝাবুঝি বা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, আর আজও তেমনি আরেকটি কঠিন বাস্তবতা মেনে নিতে হলো।’

এরপরই তার কথা, ‘বেতনের অপেক্ষায় আছি। আমার কাছে কোনো টাকা নেই এবং আমার স্ত্রী ও সন্তানদের খাওয়ার জন্য টাকা পাঠাতে পারছি না। আমি আমার জীবনের জন্য শঙ্কিত এবং খুব ভয়ে আছি।’

গত জুনে উয়েফা ‘এ’ লাইসেন্সধারী ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে নিয়োগ দেয় বাফুফে। কিন্তু অভিযোগ উঠেছে তাকে কোন টাকা দিচ্ছে না তারা।

এই বিষয়টি অস্বীকার করে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার লেন, ‘কোচের বেতন তার অ্যাকাউন্টে আগেই চলে গেছে। ট্যাক্সের নিয়ম কানুনের কারণে ওর বেতন স্ত্রীর কাছে পাঠাতে সময় লাগে। এখন ফেসবুকে কেন এসব লিখলো, তা জানি না।’

আর নিরাপত্তা সংকটের কথা কেন লিখলেন জোন্স তাও জানেন না বাফুফে। এক সূত্র থেকে জানা যায়, বাফুফের কর্মকর্তারা জোন্সকে আড়ালে হুমকি দিচ্ছেন। বেতনের চুক্তির পুরো টাকা না দিয়ে একটা অংশ রেখে দিতে চাইছেন তারা।

Visited 13 times, 1 visit(s) today