অনুমিতভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হলেন তামিম, পরিচালক হলেন যারা

অনুমিতভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হলেন তামিম, পরিচালক হলেন যারা
শেয়ার করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালনা পর্ষদের নিরুত্তাপ নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। নির্বাচনের বহু আগেই ঠিক হয়ে গিয়েছিলো পদ, পদবী। সেই অনুযায়ী সম্পন্ন হয়েছে বাকিটা। ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হওয়ার পর অনুমিতভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল।

বিসিবির পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা ২৫ জন। এরমধ্যে নির্বাচনের আগেই ৮ জন বিনা প্রতিদ্বন্দিতায় পরিচালক নির্বাচিত হয়ে গিয়েছিলেন। বাকি পদগুলোর মধ্যেও প্রতিদ্বন্দিতা ছিলো না। ক্লাব ক্যাটাগরিতে ১২ পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১৬ জন, যার মধ্যে ১০ জনের নির্বাচিত হওয়া নিয়ে কোন সংশয় ছিলো না।

ভোটার বা কাউন্সিলর করা হয়েছিলো এমন সব ব্যক্তিদের যারা ছিলেন তামিমদের ঘনিষ্ঠ। কাজেই তারা যে জিতবেন সেটা আগে থেকেই ছিলো চূড়ান্ত।

ঢাকাভিত্তিক ক্লাব কাউন্সিলরদের ক্যাটাগরি-২ পরিচালক হন তামিম ইকবাল, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মাসাদুজ্জামান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, ফাহিম সিনহা, শানিয়ান তানিম নাভিন, সাকিব আহমেদ সালাম, আসিফ রব্বানী, মির্জা ইয়াসির আব্বাস, মো. রফিকুল ইসলাম বাবু, অধ্যাপক ড. সরকার মাহবুব আহমেদ শামীম।

খুলনা থেকে মোহাম্মদ শফিকুল আলম এবং শান্তনু ইসলাম। বরিশাল থেকে মোহাম্মদ মিজানুর রহমান পরিচালক হয়েছেন।

ভোটগ্রহণের আগেই আটজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তারা হলেন—সাবেক জাতীয় অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু, মঈন উদ্দিন চৌধুরী, সায়েদ বিন জামান, এসএম আবদুল্লাহ আল ফুয়াদ, মীর শাকরুল আলম সীমান্ত, মির্জা ফয়সাল আমিন, আবদুল কাইয়ুম চৌধুরী এবং সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। এর বাইরে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে পরিচালক হয়েছেন মোহাম্মদ রুহুল আমিন ও মোহাম্মদ সরফরাজ আহমেদ।

 

Visited 2 times, 1 visit(s) today