কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক পিয়াস বিমানবন্দরে আটক

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক পিয়াস বিমানবন্দরে আটক
শেয়ার করুন

বিডি ডাইজেস্ট প্রতিবেদন

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াসকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। এ
ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পিয়ালের মতো একজন জনবান্ধব এবং রাজপথের ত্যাগী নেতাকে এভাবে গ্রেফতারের বিষয়টিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘হয়রানিমূলক’ বলে অভিহিত করেছেন তারা।

পারিবারিক ও দলীয় সূত্র জানায়, সাদেকুর রহমান পিয়াল ব্যক্তিগত চিকিৎসার প্রয়োজনে বিদেশ থেকে দেশে ফেরার সময় বিমানবন্দরে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট বা সুনির্দিষ্ট অভিযোগ না থাকা সত্ত্বেও কেন এভাবে হয়রানি করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তার কর্মী-সমর্থকরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে পিয়াসের অনুসারীরা দাবি করছেন, তিনি কুমিল্লার সাধারণ মানুষের সুখে-দুখে সবসময় পাশে ছিলেন। দলের দুঃসময়ে রাজপথে থেকে লড়াই করা এই নেতার প্রতি সাধারণ মানুষের গভীর সহানুভূতি রয়েছে।

গ্রেফতারের খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই কুমিল্লার বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। নেতাকর্মীদের দাবি, পিয়াসকে অনতিবিলম্বে মুক্তি দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে হবে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যেন কোনো ব্যক্তির সম্মান ও নাগরিক অধিকার ক্ষুণ্ণ না করা হয়।

Visited 14 times, 1 visit(s) today