স্পেনে গিয়ে রোনালদোর চোট কাটিয়ে ফেরার লড়াই

স্পেনে গিয়ে রোনালদোর চোট কাটিয়ে ফেরার লড়াই
শেয়ার করুন

সৌদি প্রো লিগের ইনজুরিতে পড়ে পুনর্বাসনের জন্য স্পেনে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন আল-নাসরের কোচ হোর্হে জেসুস।

পর্তুগিজ এই ফরোয়ার্ড হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। ৪১ বছর বয়সী এই তারকা চলতি মৌসুমে সৌদি প্রো লিগে ২২ ম্যাচে ২১টি গোল করেছেন। গত শনিবার আল-ফায়হার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে তিনি এই চোট পান।

একটি সংবাদ সম্মেলনে জেসুস বলেন, ‘রোনালদোর চোট পরীক্ষা করার পর এটি স্পষ্ট হয়েছে যে তার বিশ্রাম এবং চিকিৎসার প্রয়োজন। তাই আমরা তাকে স্পেনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও যোগ করেন, ‘মেডিক্যাল টিম তার অবস্থা পর্যবেক্ষণ করে নিশ্চিত করেছে যে তিনি আগামীকালকের (শনিবার) ম্যাচ বা তার পরের ম্যাচে (আল-খালিজের বিপক্ষে) অংশ নিতে পারবেন না।’

পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী এই তারকা আগামী ২৯ মার্চ মেক্সিকো এবং ১ এপ্রিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে পর্তুগালের প্রীতি ম্যাচগুলোতে অংশ নিতে পারবেন কি না, তা এখনও অনিশ্চিত।

Visited 12 times, 1 visit(s) today