যেভাবে আমেরিকা বিভিন্ন দেশে নিজস্ব ‘দালাল’ তৈরি করে ভবিষ্যতে কাজে লাগানোর জন্য

যেভাবে আমেরিকা বিভিন্ন দেশে নিজস্ব ‘দালাল’ তৈরি করে ভবিষ্যতে কাজে লাগানোর জন্য
শেয়ার করুন

আরিফুজ্জামান তুহিন

আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ এক্সচেঞ্জ প্রগ্রাম হলো IVLP বা International Visitor Leadership Program। IVLP কে আমেরিকার ‘মন’ গড়ার কারিগর বলা হয়। মানে এই প্রগ্রামের ভেতর দিয়ে আসলে ওই ব্যক্তি আমেরিকার চিন্তায় কনভার্ট হন।

এ পর্যন্ত IVLP করা এমন ৫০০ জন ব্যক্তি পরবর্তীকালে তাদের নিজ নিজ দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান (প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী) হয়েছেন। ক্যাবিনেট মন্ত্রী ও সংসদ সদস্য গুনে শেষ করা যাবে না।

IVLP করা এমন ব্যক্তিদের মধ্যে ১২ জন নোবেল পুরস্কার পেয়েছেন। এর মধ্যে শান্তির নোবেল পেয়েছেন ৪ জন, সাহিত্যের নোবেল ২ জন, বাকিরা অর্থনীতি ও অন্যান্য বিষয়ে নোবেল পেয়েছেন। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর অন্তত এক-চতুর্থাংশ দেশের বর্তমান বা প্রাক্তন কোনো রাষ্ট্রপ্রধান এই প্রগ্রামের একজন অ্যালামনাই।

বাংলাদেশ সরকারের অনেক উপদেষ্টাই IVLP নিয়েছেন। এর মধ্যে আদিলুর রহমান, সৈয়দা রিজওয়ানা হাসানতো আছেনই, অন্যদের নাম বলছি না, কারণ এটা নিয়ে একটা দারুণ ডেটা জার্নালিজম করা যায়। সব থেকে মজার, বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রিন্ট, অনলাইন ও টিভি মিডিয়ার সাংবাদিকদের দেদারচ্ছে IVLP দিয়েছে আমেরিকা। এদের বড় অংশই আমেরিকার নীতি ও কর্মসূচির পক্ষে কথা বলে।

খেয়াল করলে দেখবেন, যখন বন্দর দিয়ে দেওয়া হলো—যেসব সাংবাদিক চোখ বুজে বামদের সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দিয়েছে, তারা প্রায় সবাই IVLP। আরও একটা তথ্য দেই, এবার যারা এই ইন্টেরিম সরকারের পক্ষে চোখ বুজে প্রশ্ন ছাড়া সমর্থন করেছে এবং করছে তাদের বড় অংশ IVLP।

এ ছাড়া সমাজের যাদের IVLP হিসেবে নিয়েছে তাদের মধ্যে LGBT অধিকার কর্মী, জেন্ডার রাইট নিয়ে কথা বলা কর্মী আছেন। এমন সব আইনজীবী আছেন যাদের আপনারা মানবতার দূত মনে করেন।

তো এবার আসেন মূল আলোচনায়। ওয়াশিংটন পোস্টে যে রিপোর্ট ছাপা হয়েছে ও Zulkarnain Saer এর যে রেকর্ড ফাঁস হয়েছে সেখান থেকে যা বোঝা যাচ্ছে এবং পরবর্তীতে এই ঘটনা যারা ভেতর থেকে জানেন তারা যা বলেছেন তার মানে দাঁড়ায়, সেদিন যুক্তরাষ্ট্রের কূটনীতিকের ওখানে ৫ নারী সাংবাদিক আমন্ত্রিত ছিলেন।

তাদের একটা ছবি আছে, সেখানে ১২ জন। এদের ভেতর অসীম সাহসী কোনো একজন নারী এটা ফাঁস করে দিয়েছেন, তাকে অভিনন্দন। এই ফাঁস করে দেওয়াটাই সাংবাদিকতা। এটা আমাদের জুলিয়ান অ্যাসেঞ্জ শিখিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন এই ১২ জনের ভেতর কয়জন IVLP ছিলেন কেউ জানেন?

লেখক পরিচিতি: সাংবাদিক

Visited 60 times, 1 visit(s) today